Home আলোচিত হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিক

হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিক

0
232

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। রোববার (১৭ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে হজ পালনের জন্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পরই হজের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বিসিবিও দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের ছুটি মঞ্জুর করে।

এর আগে গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক।

সেই ছবির ক্যাপশনে দোয়ার ইমোজি ব্যবহার করেছেন। এর আগে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।

এদিকে মুশফিক ছাড়া বাংলাদেশ উইন্ডিজ সফরে ভুগেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করলেও টেস্টে নিজেরাই হোয়াটওয়াশ হয়েছে এবং টি-টোয়েন্টিতে ২-০ তে হেরেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here