জীবনে অনেক হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়: ওমর সানী

নব্বইয়ের দশকের সুপারস্টার ওমর সানী। অভিনয়ে তেমন একটা নিয়মিত না হলেও সরব তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন ইস্যুতেই নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়েও বেশ কথা বলেছেন তিনি। আবার সিনেমা হলে ছবিও দেখতে যান তিনি।

এবার ফেসবুকে নিজের ছবি দিয়ে ফেসবুকে ক্যাপশনে লেখেন, ‘জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে অনেক হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়।’

তার সেই স্ট্যাটাসে ভক্তরা বেশ আনন্দিত। অনেকেই মন্তব্যে প্রশংসা জানিয়েছেন। আবার এটাও দাবি করেন ভক্তরা যে, এভাবেই নিয়মিত ভালো ভালো কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখার মতামত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *