অনন্ত জলিলকে মানুষ কেন ‘স্যার’ ডাকে, জানালেন বর্ষা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।

সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারকা এ দম্পতি। সিনেমার বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন তারা। তার মধ্যে একটি অনন্তকে ‘স্যার’ সম্বোধন করা।

এ প্রসঙ্গে বর্ষা সংবাদমাধ্যমকে জানান, ‘মানুষ যখন অনন্ত জলিলকে নিয়ে কথা বলে তখন কেন স্যার বলে ডাকে? বর্ষাকে নিয়ে যখন কথা বলে, তখন কেন ম্যাম বলে? আসলে এটা নির্ভর করে পার্সন টু পার্সন। আমার পার্সোনালিটি, আমার ওয়েটটা কেমন, একজন মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু সেটার ওপর নির্ভর করে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলেছি, তখন তাকে ম্যাম বলে সম্বোধন করেছি। অভিষেককে স্যার। আবার যখন উর্বশী রাউতেলার সঙ্গে কথা বলেছি, ‘হাই উর্বশী, হাউ আর ইউ?’ কারণ, আমার কাছে মনে হয়েছে, ঐশ্বরিয়াকে ম্যাম বলা উচিত। উর্বশী তো আমার বয়সী, তার সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেই পারি।’

বর্ষার ভাষ্য, ‘আমি মনে করি, মানুষের ভদ্রতা থেকে মানুষ একটা কথা বলে। আমাকে ম্যাম বললে আপনি ছোট হয়ে যাবেন, কিংবা আমি বড় হয়ে যাব বিষয়টা এমন না।’

উল্লেখ্য, ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *