সংসদে ‘ত্বলা-আল বাদরু আলাইনা’ আবৃত্তি করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মহানবী (সা.)-এর প্রতি মুসলিমদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে তুরস্কের সংসদে বিখ্যাত আরবি কবিতা ‘ত্বলা-আল বাদরু আলাইনা’ আবৃত্তি করে সবার নজর কেড়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আল জাজিরা

 

গত বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদ ভবনের ভেতর একে পার্টির এক অধিবেশনে বক্তব্যের সময় কবিতাটি আবৃত্তি করেন।

 

মহানবী (সা.) হিজরত করে ইয়াসরিব (মদিনা) পৌঁছলে সেখানকার অধিবাসীরা তা আবৃত্তি করে মহানবী (সা.)-কে সম্ভাষণ জানিয়েছিল। ভালোবাসা মাখা চূড়ান্ত আবেগ মিশিয়ে মদিনার শিশু-কিশোররা তা আবৃত্তি করেছিল সেদিন।

 

কবিতার প্রতম তিন চরণের অর্থ হলো, ‘ওয়াদা উপত্যাকা দিয়ে আমাদের ওপর পূর্নিমার চাঁদ উদিত হয়েছে। যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে, ততোদিন কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। হে সম্মানিত অতিথি, আপনি আমাদের মধ্যে সর্বমান্য নির্দেশনা নিয়ে এসেছেন।’

 

নিজের ফেরিফাইড টুইটার একাউন্টে কবিতা পাঠের ভিডিও প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোগান। টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমাদের প্রিয়নবী (সা.)-এর অবমাননার প্রতিবাদ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মক্কা, মদিনা, এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ পুরো বিশ্বে সর্বকালে ও সর্বস্থানে সম্মানের উজ্জ্বল প্রতীক তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *