Home আন্তর্জাতিক ড. ইউনূসকে সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি

ড. ইউনূসকে সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি

0
185

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আজ রোববার ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠির সঙ্গে পোস্টে ওবামার একটি ছবিও যুক্ত করা হয়েছে।

চিঠির শুরুতে ‘প্রিয় প্রফেসর ইউনূস’ সম্বোধন করে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্য মুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি।

প্রেসিডেন্ট থাকাকালীন (২০০৯ সালে) ইউনূসের গলায় নিজ হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পরিয়ে দেওয়ার স্মৃতিচারণ করে ওবামা লিখেছেন, “২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।”

ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, “এটা আপনাকে শক্তি যুগাবে যে, যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আমাদের মধ্যে যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here