আমি দর্শকের ভালবাসার পেছনে দৌড়াই: নুসরাত ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি শেষ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এবং ওপার বাংলা বাংলার চিত্রনায়ক যশের সাথে ‘রকস্টার’ সিনেমার শুটিং। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন নজর২৪-এর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন রবিউল ইসলাম রুবেল।

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন না কেন?
আসলে আমি যেতে চেয়েছিলাম। প্রস্তুতি নেয়ার একটা বিষয় ছিল। যেতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু এরেঞ্জমেন্ট ইস্যু ছিল, তাই যাওয়া হয়নি। তবে আমার সহ-শিল্পীরা গেছেন রিপ্রেজেন্টিভ হিসেবে। আমি খুব খুশি এটা নিয়ে যে আমার একটা অফ ট্র্যাকের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে গেছে। এটা দেশের জন্যও অত্যন্ত গর্বের বিষয়।

‘রকস্টার’ সিনেমায় যশ দাশগুপ্তর সাথে কাজের অভিজ্ঞতা কেমন?
‘রকস্টার’ ঈদুল আযহাতে মুক্তি পাবে। একটা গানের শুট করা বাকি আছে। যশ খুব প্রফেশনাল একজন শিল্পী। একটা ভাল ফ্যান বেজ আছে তার দুই বাংলায়। প্রথমবার জুটি বেধে কাজ করতেছি। আর নতুন জুটি নিয়ে দর্শকের একটা আগ্রহ থাকে। যশের সাথে কাজের অভিজ্ঞতা অনেক ভাল ছিল।

আপনার গান কবে আসবে?
গান আমি শখের বসেই করি। পুরোপুরি বিনোদন এর জন্য করি। প্রতি বছর একটা গান আমি বড় করে করতে চাই সেজন্য আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে। এই বছরেও আমার টার্গেট আছে। জানি না কতটুকু সফল হবো।

বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
২১, ২২ মে শো আছে, আর ২৩ তারিখ আমি কলকাতা যাচ্ছি ‘রকস্টার’ সিনেমার ডাবিং করতে। কলকাতা থেকে ফিরব ২৫ তারিখ। ২৬ তারিখ সিজেএফবি অ্যাওয়ার্ড শো আছে, ২৭ তারিখ মেরিল প্রথম আলো পুরস্কার। এছাড়া আগামী মাসে (৫ জুন) থেকে ‘পর্দার আড়ালে’ শিরোনামের একটি সিনেমার ২য় লটের শুটিং শুরু হবে। এতে আমার সাথে দেখা যাবে আনিসুর রহমান মিলন, ইয়াস রোহানকে। সিনেমাটিতে চম্পা ম্যামও থাকবেন।

এবার অ্যাওয়ার্ড নিয়ে আপনার প্রত্যাশা কি?
অ্যাওয়ার্ডের চেয়ে আমি রি-অ্যাওয়ার্ডে বেশি বিশ্বাস করি। আমি অ্যাওয়ার্ড এর পেছনে কখনো দৌড়াইনি। রি-অ্যাওয়ার্ড হচ্ছে সাধারণ দর্শকের ভালবাসা। অনেক কাজ করলেও সাধারণ দর্শক ভালো নাও বাসতে পারে। আর এজন্য আমি সাধারণ দর্শকের ভালবাসার পেছনে দৌড়াই। আজ আমি নুসরাত ফারিয়া এই সাধারণ দর্শকের ভালবাসায়। এত বড় রি-অ্যাওয়ার্ডের থেকে বড় অ্যাওয়ার্ড কি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *