আলিয়ার অভিনয়ের সমালোচনা করলেন ফারিয়া শাহরিন

বলিউডের বহুল আলোচিত ছবি ‘গাঙ্গুবাই’ নিয়ে বেশ কিছু বিষয় নিজের ফেসবুকে তুলে ধরলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার মধ্যে অন্যতম আলিয়ার অভিনয় পছন্দ হয়নি।

ফারিয়া মনে করেন, আলিয়ার বদলে সিনেমাটিতে অন্য কাউকে নিলে আরও ভালো হতো। ‘গাঙ্গুবাই’ দেখার পর ফেসবুক স্ট্যাটাসে এমনটা বলেছেন তিনি।

এই অভিনেত্রী লিখেছেন, গাঙ্গুবাই দেখলাম; অনেক সময় চোখে পানি আসলো, কাঁদলাম, খারাপ লাগল; কিন্তু দর্শক হিসেবে বারবার মনে হয়েছে, আলিয়ার চেয়ে একটু বোল্ড কেউ হলে খুব ভালো হতো। আলিয়া তার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাকে খুব সুন্দর লেগেছে। কিন্তু বারবার মনে হচ্ছিল, সে গলা পরিবর্তন করে বড় বড় ভাব আনার চেষ্টা করছে। বডি ল্যাঙ্গুয়েজ, বসার স্টাইল সবই কেমন জানি মনে হচ্ছিলো জোর করে করছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করা ফারিয়া আরও লিখেছেন, আমি সিনেমা বোঝার মতো অতো বড় কেউ না, কিন্তু মনে হচ্ছিল ছোট একটা বাচ্চাকে জোর করে টেনে বড় করার চেষ্টা করা হয়েছে। ম্যাচিওর লাগেনি। অনেকে হয়তো বলবে, আপনি কী বোঝেন অভিনয়ের। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, তাও বললাম। কিন্তু সিনেমাটি খারাপ লাগেনি, দেখতে পারেন। অজয়কে ভালো লেগেছে।

উল্লেখ্য, বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। গত ২৫ ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়েছিল। সমালোচকদের প্রশংসা আর দর্শকপ্রিয়তার সুবাদে দারুণ সাফল্য পায়। বক্স অফিসে প্রায় ২০০ কোটি রুপি আয় করে সুপারহিট তকমা পায় এটি।

এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। কামাঠিপুরা নামের একটি যৌনপল্লির সর্দারনির রূপে দেখা গেছে তাকে। প্রায় সবার কাছেই আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *