প্রথমবার একসঙ্গে ইমন-দীঘি

প্রথমবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা দীঘি। না কোন সিনেমাতে নয়, তারা একসঙ্গে পারফর্ম করবেন।

আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই প্রথমবারের মত একসঙ্গে পারফর্ম করবেন তারা।

চিত্রনায়ক ইমন বলেন, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানেই আমি আর দিঘী একসাথে কয়েকটি গানে পারফর্ম করবো। ‘সব সখিরে পার করিতে’, ‘রঙ্গিলা রে’সহ আরও কিছু গানে পারফর্ম করবো আমরা দুজন।

ইমন জানান, দীঘি এর আগে কারও সঙ্গে দ্বৈত পারফর্মেন্স করেনি, এবারই প্রথম কোন নায়কের সঙ্গে মঞ্চ ভাগ করবেন তিনি।

জানা যায়, আগামীকাল (২২ মার্চ) চূড়ান্ত অনুশীলন হবে অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মূল আয়োজনে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *