সাত মাস আগে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী ন্যানসি। চলতি বছরের শুরুতে জানা যায়, ন্যানসি মা হতে যাচ্ছেন। আপাতত সন্তানের মুখ দেখার অপেক্ষায় এই দম্পতি।
তবে তৃতীয় সংসারে ভালো নেই ন্যানসি। গত ১৭ মার্চ রাতে ন্যানসি তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। তাতে তৃতীয় সংসারে নানা তিক্ত অভিজ্ঞতার কথা জানান এই শিল্পী।
এ ঘটনার পর ন্যানসি তিক্ত অভিজ্ঞতার যে বয়ান দিয়েছিলেন, তা ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন। আজ রোববার (২০ মার্চ) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, ন্যান্সি-মহসীনের অনাগত সন্তান, আগের ঘরের সন্তান, কাছের মানুষ, শ্বশুর বাড়িসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা লেখার পরের দিনই মধুচন্দ্রিমায় গেছেন ন্যানসি।
শনিবার (১৯ মার্চ) বিকালে কক্সবাজারের চেকইন ও একসঙ্গে তোলা ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’ শুধু তাই নয়, এদিন রাতে ফেসবুক লাইভে আসেন তিনি।
ফেসবুকে জানিয়েছেন আপনি তৃতীয় সংসারে স্বামীকে নিয়ে সুখী না। এ প্রসঙ্গে লাইভে ন্যানসি বলেন— ‘আসলে কেউ সুখী না। নারী জীবনের চড়াই উৎরাই বিষয়টি আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার স্বামীর সঙ্গে সুখী না বিষয়টি তা ঠিক নয়।’
কক্সবাজার থেকে ন্যানসি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। আমরা এখানে দারুণ সময় কাটাচ্ছি।’
২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার আলো করে জন্ম নেয় রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যানসি। এ সংসারে জন্ম নেয় নায়লা। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যানসি-জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে।
