দুইদিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল্লাহ

নজর২৪ ডেস্ক- দুইদিন ধরে নিখোঁজ তরুণ আলেম ও মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (২৪)। গাজীপুর টঙ্গী থানার দত্তপাড়া হালিমা ইসলামি সেন্টার মাদরাসায় শিক্ষকতা করতেন তিনি।

 

মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল ২০ ডিসেম্বর রোববার টঙ্গী হালিমা ইসলামি সেন্টার মাদরাসা থেকে কয়েকজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়, এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

ঘটনার পর আমার বৃদ্ধ মা-বাবা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা চরম উৎকন্ঠায় সময় পার করছি। কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মামুনের আত্মীয়-স্বজন টঙ্গীর বিভিন্ন থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করলে তারা কোন সন্ধান দিতে পারেনি।

 

ছোট ভাই আব্দুর রহমান আরো জানান, টঙ্গী পূর্ব থানার অফিসার আশরাফুলের অধীনে আমরা জিডি করেছি। জিডি নম্বর ৮৮৭। যদি কেউ আমার ভাইয়ের কোনো খোঁজ পেলে আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *