নজর২৪, ঢাকা- সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২৯ জন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম এ তথ্য জানান।
আরও পড়ুন >>> বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারা দিল চরমোনাইয়ের স্বেচ্ছাসেবক!
যেসব পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেগুলো হলো-
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় মাওলানা আবু জাহের ও তারাব পৌরসভায় মুহাম্মদ আবু সাঈদ, জামালপুর পৌরসভায় মুফতি মোস্তফা কামাল,
নীলফামারী জেলার সৈয়দপুরে হাফেজ নূরুল হুদা, ফেনীর দাগনভূঁইয়ায় মু. আলাউদ্দিন, দিনাজপুর সদরে মুহাম্মদ হাবিবুর রহমান, রংপুরের বীরগঞ্জে হাফেজ মাওলানা শাহআলম, নওগাঁ জেলার নাজিরপুরে নাজিবুদ্দিন চৌধুরী ও নওগাঁ সদরে আতিকুর রহমান,
পাবনার ঈশ্বরগঞ্জে মুহাম্মদ মাসুম, ঝিনাইদহের হরিনাকুন্ডে নাসির উদ্দিন ও শৈলকুপায় মু. ওসমান গণি, সিরাজগঞ্জের তাড়াইশ পৌরসভায় মুহাম্মদ আলতাফ হোসেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ১০টি পৌরসভায় মনোনয়ন দাখিল করে যা আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।
আরও পড়ুন >>>
ইসলামে ভাস্কর্য নিষিদ্ধ, বিরোধিতা অব্যাহত থাকবে: চরমোনাই পীর
আলেম-উলামারা রাষ্ট্রবিরোধী নন, তারা এই দেশেরই সন্তান: চরমোনাই পীর
