প্রযোজক ও নায়ক অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তির রেশ থাকতেই নতুন সিনেমার মহরত করেছিলেন অনন্ত-বর্ষা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে এর মহরত করা হয়।
‘কিল হিম’ শিরোনামে এই সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এর শুটিং করতেই অনন্ত-বর্ষাকে নিয়ে বগুড়া যাচ্ছেন পরিচালক।
প্রযোজক ইকবাল বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর ‘কিল হিম’ সিনেমার মহরত করা হয়। এরপর এর প্রি-প্রোডাকশনের কাজ করেছি। ফাইনালি আগামী ১৩ ডিসেম্বর থেকে বগুড়ায় এর দৃশ্যধারণ শুরু হবে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত একটানা শুটিং করবো।’
‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। এ ছাড়া এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
