ভিসা জটিলতায় হুমায়ূন সম্মেলনে যেতে পারলেন না শাওন

প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতিক সম্মেলন’। এ আয়োজনে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনসহ দেশ বরেণ্য অনেক লেখকরাই অথিতি হয়ে অংশগ্রহণ করেন।

তবে এবারের সম্মেলনে ভিসা জটিলতাসহ নানা কারণে উপস্থিত হতে পারছেন না মেহের আফরোজ শাওনসহ পূর্বনির্ধারিত অতিথিরা।

আজও (১১ ডিসেম্বর) নিউইয়র্কের জামাইকার ১৩১ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উদ্বোধক ছড়াকার ও লেখক লুৎফর রহমান রিটন, বিশেষ অতিথি লেখক ও প্রকাশক মাজহারুল ইসলাম এবং এবারের আয়োজনের প্রধান সমন্বয়কারী মেহের আফরোজ শাওন। আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক জানিয়েছে, এই অতিথিদের আপাতত থাকা সম্ভব হচ্ছে না।

কেন আসতে পারছেন না এমন প্রশ্নের উত্তরে শো টাইম মিউজিকের কর্ণধার ও এবারের সম্মেলনের সমন্বয়কারী আলমগীর খান আলম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন ভিসা জটিলতার কারণে আসতে পারছেন না। মনজুরুল ইসলাম স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে অংশগ্রহণ করতে পারছেন না। রিটন ভাই ব্যক্তিগত সমস্যার কারণে থাকতে পারছেন না।

আলমগীর খান আলম আরো বলেন যেহেতু নিউইয়র্কের বাহির থেকে কেউ আসছেন না তাই মাজহারুল ইসলাম কেও আসতে মানা করেছি। এবারের আয়োজনটি অপেক্ষাকৃত ছোট আকারে হচ্ছে। আশা করছি আগামী সম্মেলনটি সামারে বড় আকারে করা হবে।

ভিসা জনিত জটিলতা কারণে না যাওয়ার বিষয়টি শাওনও নিশ্চিত করছেন। তিনি জানিয়েছেন, এমন জটিলতায় না পড়লে আজকে আমাকে নিউইয়র্কেই দেখা যেতো। শুধু যাওয়া হয়নি ভিসা জনিত জটিলতার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *