ক্যারিয়ারের ১৪ বছর পূর্তির দিনে দারুণ সুখবর দিলেন মেহজাবিন
ছোটপর্দা এবং ওটিটির ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে প্রশ্ন ছিল, এই অভিনেত্রী সিনেমায় আসছেন কবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। অভিনয় জীবনের ১৪ বছর পূর্তির দিনে মেহজাবিন তার প্রথম সিনেমার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ১৪ বছর আগে ২১ ফেব্রুয়ারিতে তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে। আর ১৪ বছর পর আজকের দিনেই নিজের প্রথম সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মেহজাবীন।…
