Home বিনোদন দর্শককে নতুন কিছু দেওয়ার সুযোগ পাচ্ছি না: মেহজাবিন

দর্শককে নতুন কিছু দেওয়ার সুযোগ পাচ্ছি না: মেহজাবিন

0
121

নাটকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পান মেহজাবিন চৌধুরী। টেলিভিশন হোক কিংবা অনলাইন—সবখানেই তার জয়জয়কার। তবে আজকাল নাটকে অভিনয় থেকে দূরে আছেন তিনি। কারণ হিসেবে মেহজাবিন জানালেন, যে ধরনের চরিত্র করতে চান সেরকম পাচ্ছেন না। সংবাদমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘এ সময়ে এসে যে ধরনের চরিত্র করতে চাই, পাচ্ছি না। দুই বছর আগে যেসব চরিত্রে কাজ করেছি, ঘুরেফিরে সে রকমের কাজই আসে। এক যুগের বেশি সময় কাজ করে আসছি, এখন একটু চ্যালেঞ্জিং, একটু নতুনত্ব আছে—এমন কাজ করতে চাই আমি। সেটি রোমান্টিক, থ্রিল বা ফ্যান্টাসি হোক না কেন। ওটিটিতে কিছু পাচ্ছি, সেখানে কিছু কাজ করছিও। কিন্তু নাটকে দর্শককে নতুন কিছু তো দেওয়ার সুযোগ পাচ্ছি না। দিতে না পারলে দর্শকেরাও আমার কাজে একঘেয়ে হবেন। তাঁরা বলবেন, মেহজাবীন ঘুরেফিরে একই রকমের কাজ করে।’

মেহজাবিন আরও বলেন, ‘প্রায় এক বছর নাটকে কাজ করিনি। বসে থাকতে আমারও ভালো লাগে না। নিশ্চয়ই নয়। আমার প্রথম জায়গা অভিনয়। তা যেকোনো মাধ্যমেই পছন্দের চরিত্র, গল্পে কাজ করতে চাই। নাটকে সেভাবে পাচ্ছি না।’

ওটিটি প্ল্যাটফর্মেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবিন। মুক্তির অপেক্ষায় আছে মেহজবিন অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’-এর শেষ অধ্যায়। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here