Home বিনোদন নিজেকে আরও ভাঙতে চান মেহজাবিন

নিজেকে আরও ভাঙতে চান মেহজাবিন

0
322

বিনোদন ডেস্ক- দেশীয় নাটকের অঘোষিত রানী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন তিনি।

 

নতুন বছরে অভিনয়ে নিজেকে ভাঙার এ মিশন অব্যাহত রাখতে চান মেহজাবিন। দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেহজাবিন বলেন, অভিনয় দিয়ে নিজেকে ভাঙার যে চেষ্টা তা নতুন বছরেও অব্যাহত রাখতে চাই।

 

কারণ, আমি মনে করি দর্শক হলো শিল্পীর প্রাণ, তাদের জন্যই ভিন্ন আঙ্গিকের কিছু কাজ করতে চাই। সব মিলিয়ে নতুন বছর সবার জন্য আনন্দদায়ক হয়ে উঠুক- এটাই আমি মনেপ্রাণে চাই।

 

২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন। এরপর থেকেই নিয়মিত অভিনয় করছেন। পেয়েছেন জনপ্রিয়তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here