Home বিনোদন এবার নতুন খবর দিলেন ফারিয়া শাহরিন

এবার নতুন খবর দিলেন ফারিয়া শাহরিন

0
210

ব্যাচেলর পয়েন্টে ধারাবাহিকে অন্তরা নামে কাঁপিয়েছিলেন ছোটপর্দা। এবার জনপ্রিয় এই ধারাবাহিকের পর নতুন একটি ধারাবাহিকে যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করলেন তিনি।

নতুন এই ধারাবাহিকের নাম কুইন্স প্যালেস। এটি পরিচালনা করবেন বিইউ শুভ। এই ধারাবাহিকেও ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই অর্থাৎ মারজুক রাসেল অভিনয় করছেন ফারিয়ার সঙ্গে।

এছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন ব্যাচেলর পয়েন্টের আরেক অভিনেতা পাভেল, অ্যালেন শুভ্রসহ অনেকেই।

বর্তমানে ফারিয়া শাহরিন বিজয় দিবসের একটি প্যাকেজ নাটকে অভিনয় করেছেন। প্রথমবারের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে কাজ করলেন তিনি। এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এখানে ফারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আরশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here