সিনেমায় অভিনয় করতে চান ফারিয়া শাহরিন

জনপ্রিয় মডেল ও অভিনেত্র ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়।

কয়েক বছর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। দেশে ফিরে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টসহ, এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি।

নাটকে অভিনয় করে আলোচনায় আসলেও এখনো বড় পর্দায় দেখা যায়নি আলোচিত এ অভিনেত্রীকে। কিন্তু হঠাৎ করেই সিনেমায় অভিনয়ের ইচ্ছা পোষণ করেছেন এ অভিনেত্রী।

গত ৯ মার্চ ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের পুরস্কার গ্রহণের দিন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আর বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পুরস্কার তুলে দেয়ার এ বিষয়টি ভালো লাগে ফারিয়ার। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য হলেও সিনেমা করতে চান বলে জানান তিনি।

শনিবার (১১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নেয়া দেখে খুব হিংসা লাগলো। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য হলেও একটা সিনেমা করতে চাই।’

তিনি আরও লেখেন, ‘স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, একটু না হয় দেখি। যারা পুরস্কার পেয়েছেন তারা কত ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন তাদের জন্য শুভ কামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *