কোরবানি ঈদে পাশা-কাবিলাদের নতুন চমক
তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ সাফল্যের সঙ্গে সিরিজটির চতুর্থ সিজনের প্রচার হচ্ছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে বিনোদিত হচ্ছে দর্শক। এর মধ্যেই এসব চরিত্রে অভিনয় করা শিল্পীদের নিয়ে নতুন নাটক নির্মাণের খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। আসছে কোরবানি ঈদে নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলর কোরবানি’।…
