প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন প্রবাসীদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোমেটিক ওরিয়েন্টেশন’ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যম আয়ের দেশে উন্নীত…
