পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত: পররাষ্ট্রমন্ত্রী
নজর২৪, ঢাকা- বাংলাদেশকে আগাম তথ্য না দিয়ে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তুরস্ক সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা ছিল না। মন্ত্রী বলেন, শুনেছি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র…
