দেশেই করে কেটে খাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি: আসিফ

অক্টোবরের তিন তারিখ ছেলের বিয়ের পর্ব শেষে একটু অসুস্থ্য হয়ে যাই। তেইশ তারিখে কাজে ঢুকতে পেরেছি। মাঝখানে একদিন বিরতি, আর দুইদিন আমার ফিজিও থেরাপী সম্পন্ন হলো। পুরো নভেম্বরেই রেকর্ডিংয়ের চাপ আছে। সারা বিশ্বে শুধুই গান গাওয়ার সুযোগ আবারও প্রতিষ্ঠিত হয়ে গেছে। মিউজিক ভিডিও কেন্দ্রিক অডিও ভিডিও নাটক ডুয়েল বানিজ্যে স্থবিরতা আসা অবশ্যাম্ভাবী ছিল। গানের শক্তি…

আরও পড়ুন

স্যার বললে বিব্রত হই, ভাই বলে ডাকলে বুকে জড়াইয়া লই: রাব্বানী

আমরা রাজনীতি মানে রাজার নীতির চর্চা করি, বঙ্গবন্ধু ও তাঁর তনয়া দেশরত্ন শেখ হাসিনার মতাদর্শ ধারণ করার চেষ্টা করি। রাজনীতির উত্তাল যৌবনে বঙ্গবন্ধু ছিলেন দলীয় নেতা-কর্মী, আপামর জনসাধারণের প্রিয় ‘মুজিব ভাই’, তাঁর সুযোগ্য কন্যা, আমাদের আবেগ-ভালোবাসার ‘আপা’। সুতরাং আমরা কারো স্যার, লিডার কিংবা বস নাহ, স্রেফ ‘ভাই’। যমুনা গ্রুপের পরিচালক ও কর্পোরেট এফেয়ার্স প্রধান হিসেবে…

আরও পড়ুন

আমাদের মতো অতি উৎসাহী জাতি দ্বিতীয়টি নেই: গোলাম রাব্বানী

এই মেয়ে এত বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নি? কোন রাজপুত্রের অপেক্ষায় বসে আছো শুনি! ওমা! ডিভোর্স হয়ে গেছে? কিভাবে হল? আবার বিয়ে করছো না কেন?? আহারে, জামাই মারা গেছে? কিভাবে চলবে এখন? আবার বিয়ে করছ না কেন!!?? এত বছর হয়েছে বিয়ের, এখনো বাচ্চা হয় নি কেন? মাত্র একটা বাচ্চা আপনার, আরেকটা নিচ্ছেন না কেন?…

আরও পড়ুন

যেভাবে পাশে দাঁড়াইছো বহুবার আমার চোখ ভিজেছে: ফারুকী

আমি একা খাইতে পারি না। একা চলতে পারি না। একাকীত্বকে আমার ভীষণ ভয়। এই দুই দিনে আমার ফেলো ফিল্মমেকাররা ‌‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে যেরকম স্বতঃপ্রণোদিত হয়ে সোচ্চার হয়েছে তাতে বহুবারই আমার চোখ ভিজেছে। সাধারণত এইসব প্রতিবাদ আয়োজন করতে হয় ফোন করে, মিটিং করে। কিন্তু আমি তো কাউকে ফোন করি নাই, কথাও বলি নাই। তারপরও আপনারা/তোমরা…

আরও পড়ুন

‘প্রেমিক’ প্রেমকান্তকে পরামর্শ দিয়ে যা বললেন শিল্পী আসিফ

প্রেমের ব্যাপারে আমি খুব সেনসিটিভ। যে কোন সলিড প্রেম দেখলেই পাশে থাকা আমার অভ্যাস। যাদের প্রেমের পক্ষে কাজ করি তাদের সংসার টেকা না টেকার দায়িত্ব আমার না। টিকে গেলে খুশী হই, ভেঙ্গে গেলে কষ্ট পাই। বহুদিন ধরে দেখছি বাংলাদেশী প্রেমিকদের টানে ভিনদেশী মেয়েরা ছুটে আসছেন। ভালবাসার ব্যাপার তো! ভালই লাগছিলো। বাংলাদেশের ছেলেরা বারবার প্রমান করেছে…

আরও পড়ুন

মূল পঁচে গেলে ছিন্নমূলের সাথে চলাই উত্তম: আসিফ

‘দুষ্টুমির ছলে আমরা শৈশব থেকেই অনেক অপরাধে জড়িয়ে যাই। কুকুরকে অহেতুক ঢিল মারা, বিড়াল, গরু, ছাগলকে অহেতুক লাঠিপেটা করা। তখনই ছোটদের গল্পের বই পড়তাম মহল্লার লাইব্রেরিতে। ঈশপের বইয়ে পড়েছি ব্যাঙের গল্প। একদল কিশোর খেলাচ্ছলে পুকুরের ব্যাঙদের ঢিল মারছিল। একটা সিনিয়র ব্যাঙ সেই কিশোরদের উদ্দেশ্যে বলল- ওহে বালকেরা, তোমাদের কাছে যেটা খেলা, সেটা আমাদের কাছে মৃত্যু।’…

আরও পড়ুন

বন্যার্ত এলাকায় নৌকা পাঠানোর আহ্বান গোলাম রাব্বানীর

‘এই মুহুর্তে বন্যাদুর্গত সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তার সাথে সাথে সেগুলো পৌঁছে দেয়া ও পারস্পরিক যোগাযোগ-যাতায়াত রক্ষার্থে অনেক ছোট-মাঝারি-বড় ‘নৌকা’ প্রয়োজন। সামর্থ্যবান মানবিক হৃদয়ের সুহৃদগণ, ত্রাণ সহায়তার পাশাপাশি নদীপথে অথবা ট্রাক-পিকআপ যোগে ছোট বা মাঝারি সাইজের নৌকা পাঠাতে পারেন। নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল,…

আরও পড়ুন

এসএসসিতে ‘ডাব্বা’ মারা ছেলেটি ফেসবুকে চাকরি পেলেন যেভাবে

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, বুয়েটে পড়ার কিন্তু বছরের অর্ধেক সময়ই অসুস্থ থাকতাম একুইট অ্যাজমা আর বাতজ্বরে, ফলে SSC তে ডাব্বা। কিন্তু তাতে কি, ভাঙ্গা শরীর আর বাজে রেজাল্ট নিয়েই ভর্তি পরীক্ষা দিলাম নটরডেম, বিজ্ঞান, রেসিডেনশিয়ালসহ অনেক কলেজে। ফলাফল, সবকটি থেকে রিজেক্ট। বুঝতে বাকি রইল না যে, আমি শুধু শারীরিক ভাবেই না, মেধায়ও দুর্বল। অবশেষে ভর্তি…

আরও পড়ুন

সত্যিই তো, এক সেকেন্ডের নাই ভরসা: তসলিমা নাসরিন

বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ফিরোজ সাঁই ১৯৯৫ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে ”এক সেকেন্ডের নাই ভরসা” গানটি গাইতে গাইতে মঞ্চের ওপর ঢলে পড়েন। কী হয়েছিল? স্ট্রোক। স্ট্রোক থেকে মৃত্যু। সত্যিই তো, এক সেকেন্ডের নাই ভরসা। গতকাল কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গাইতে ঠিক নয়, তবে গানের অনুষ্ঠান থেকে হোটেলে পৌঁছেই সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু হলো। মালায়ালি শিল্পী এদাভা…

আরও পড়ুন

‘পুতিন কবে আমাদের দেশে রেলভ্রমণ করলেন, কেউ জানলাম না’

বাংলাদেশ রেলের টিকিট পাওয়া একটি কঠিন বিষয়। তবে বাংলাদেশের ট্রেনে যদি ভ্রমণ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাহলে বোধহয় এতোটা কঠিন হওয়ার কথা না। সম্প্রতি ভাইরাল হয়েছে ভ্লাদিমির পুতিনের নামে বুকিং করা একটি রেল টিকিটের ছবি। তাই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রসিকতা। ভাইরাল হওয়া ওই টিকিটে দেখা গেছে, ভ্লাদিমির পুতিনের নামের ওই…

আরও পড়ুন