Home মুক্তমত স্ত্রীকে ডিভোর্স দিয়ে ইমরান আরেকটি বিয়ে করতে পারেন: তসলিমা

স্ত্রীকে ডিভোর্স দিয়ে ইমরান আরেকটি বিয়ে করতে পারেন: তসলিমা

0
189

ইমরান খানের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ শনিবার (৯ এপ্রিল)। এদিন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট হবে। এসবের মধ্যে আলোচনায়-সমালোচনায় মুখে পড়েছে ইমরান খান। এরই মধ্যে যোগ হলো তসলিমা নাসরিন।

এক টুইটে তসলিমা বলেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেছিলেন কারণ, বুশরা তার বিশেষ আধ্যাত্মিক শক্তি দিয়ে বলেছিলেন ইমরান প্রধানমন্ত্রী হবেন। তবে তিনি কি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইমরান তার মেয়াদ শেষ করতে পারবেন না? অবশ্যই বলেননি।

টুইটে তিনি বলেন, এখন বুশরাকে ডিভোর্স দিতে পারেন ইমরান। পরে বিয়ে করতে পারেন ভবিষ্যৎ বলতে পারা কোনো তোতা পাখিকে যিনি বলবেন, ইমরান কখনো মরবেন না।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ক্ষমতা গ্রহণের পর ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান। সে সময় অনেকে বুশরা বিবিকে কালোযাদুকর হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছিলো যে, আধ্যাত্মিক সাধনার জন্য ২০১৫ সাল থেকে বুশরার কাছে যাওয়া আসা করতেন ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here