নিউমার্কেট সংঘর্ষ নিয়ে উত্তাল রাজধানী। গত সোমবার রাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
ঘটনায় মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল পর্যন্ত শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬০ জন আহত এবং নাহিদ নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে।
তবে রাজধানীর নিউমার্কেট এলাকায় এই সংঘর্ষ ও অরাজকতার নেপথ্যে নিয়ে চাঞ্চল্যকর কিছু তুলে ধরেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ‘অরাজকতার নেপথ্যে যারা’ শিরোনামের একটি স্ট্যাটাস দেন তিনি।
সেখানে রাব্বানী লেখেন, যে খাবারের দোকানে বাকবিতণ্ডা নিয়ে ঢাকা কলেজের দুজন শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়, সেই দোকানের মালিক এডভোকেট মকবুল (নিউমার্কেট থানা বিএনপির সভাপতি) ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার মূল কুশীলব ও উষ্কানিদাতা আমির হোসেন। (নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক) মার্কেটে ৫ টা দোকানের মালিক, এক সময় বিএনপি’র নাসিরুদ্দিন পিন্টুর ডানহাত ছিলো।
তিনি আরো উল্লেখ করেন, নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ করে মিজান (নিউমার্কেট থানা, ১৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি, সব ডিল করে মিজানের স্ত্রী ময়না) টিপু- লক্ষ্মীপুর জেলার একটা ইউনিয়ন যুবদলের সভাপতি, নিউমার্কেটে ৯ টা দোকানের মালিক। আরও তথ্য আসছে, শীঘ্রই সুনির্দিষ্টভাবে জানা যাবে।
