দীর্ঘ ২০ বছর ধরে রাস্তায় ঘুরে পোস্টার থেকে ‘আল্লাহ’র নাম সংগ্রহ করেন হোসনে আরা
রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাটিতে পরে থাকা পোষ্টার, লিফলেট ও হ্যান্ডবিল থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ্ আকবর ও আল্লাহ সর্বশক্তিমান সহ পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহর আল্লাহ্ তাআলার বিভিন্ন নাম ছিড়ে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ সংরক্ষণ করে চলেছেন হোসনে আরা (৪০) নামের এক মহীয়সী নারী। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের…
