মাদ্রাসাগুলোতেও ছাত্রসংগঠনের কমিটি করা উচিতঃ প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও প্রতিটি ছাত্রসংগঠনের কমিটি গঠন করা উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

 

শুক্রবার (০৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

 

খোকন বলেন, মাদ্রাসাগুলো জনগণের টাকায় চলে। কোনো ধর্মীয় রাজনৈতিক নেতাকে লিজ দেয়া হয়নি। প্রতিটি ছাত্র সংগঠনের উচিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও ছাত্রসংগঠনের কমিটি করা। ওখানে শুধু উগ্রবাদী শিবির থাকবে কেন ?

 

এসময়য় তিনি বলেন, মামুনুল হক কবে থেকে “ফতোয়া” দেয়ার মত ধর্মীয় নেতা হলো ? সে’তো একটি রাজনৈতিক দলের নেতা। তার দল “খেলাফত মজলিশ” কিছুদিন আগেও বিএনপি’র নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে ছিল।

 

হাতঘড়ি মার্কায় নির্বাচনও করেছে তার দল। সুতরাং মামুনুল হক যা বক্তব্য দিবে সেটা রাজনৈতিক বক্তব্যই হবে। কোন ধর্মীয় বক্তব্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *