বিসিএস ক্যাডার পিরু মোল্লার করুণ গল্প মন ছুঁয়েছে প্রধানমন্ত্রীর

ফরিদপুর জেলার সোহানপুর গ্রামের ভূমিহীন এক কৃষক পরিবারের ছেলে পিরু মোল্লা ৪০তম বিসিএস ক্যাডার হয়েছেন। এই অবস্থানে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে নানান বাধা-বিপত্তি। একসময় বাবা-ভাইদের সঙ্গে অন্যের জমিতে সেচ দেওয়া, চুক্তিতে ধান-পাট কাটা, ক্ষেত নিড়ানি দেওয়াই ছিল তার পরিবারের প্রধান আয়ের উৎস। ঝড়-বৃষ্টির রাতে ছনের ঘরের চালা উড়ে যাওয়ার ভয়ে ঘুম হতো না তার।…

আরও পড়ুন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭,৫৬৮ টাকা করার প্রস্তাব

চলতি বছরের আসছে নভেম্বরে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা হবে। এতে শ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সর্বশেষ ২০১৮ সালে নির্ধারণ করা হয়। সে সময় মজুরি নির্ধারিত হয় ৮ হাজার টাকা। মূল্যস্ফীতি, শ্রমিকের আর্থিক নিরাপত্তা বিবেচনায়…

আরও পড়ুন

বিএনপির কথা শুনে ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের

বিএনপির মুখে আজ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা শুনে ঘোড়াও ডিম পাড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আজ বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য মায়াকান্নার মাধ্যমে বিদেশিদের কাছে…

আরও পড়ুন

বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ধর্মশালায় রঙ লেগেছে— বিশ্বকাপের রং। রং লেগেছে হয়তো ঢাকায় অথবা পুরো বাংলাদেশে। শঙ্কার মেঘে ঢেকে যাওয়া আকাশে সূর্য উঠেছে পাহাড়ের বুকে এসে। গ্যালারিতে ঢোল-তবলার বাড়িতে ফেটে পড়ছে উচ্ছ্বাস। পাহাড়ের মায়াবী সৌন্দর্য দেশের ক্রিকেটেও। বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বপ্নের শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আফগানদের স্রেফ গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। সাকিব আল হাসান…

আরও পড়ুন

আমরাও চাঁদে যাবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কোনো দেশের থেকে পিছিয়ে নই। আমরা কেন পিছিয়ে থাকব? ভবিষ্যতে আমরাও চাঁদে যাব। শনিবার (৭ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই দিকটা (অ্যারোস্পেস) যেন আরও উন্নত হয়। সেজন্য অ্যারোস্পেস বিষয়ে আমাদের আরও গবেষণা দরকার।…

আরও পড়ুন

বেশি কথা বললে, সব বন্ধ করে বসে থাকব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে বেশি কথা বললে, সব বন্ধ করে বসে থাকবো। ভোটে আসলে আবার করব। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়। শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা…

আরও পড়ুন

ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ১৫ টাকা, চড়া পেঁয়াজের বাজারও

ব্রয়লার মুরগি ও পেঁয়াজের বাজার আবারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ ব্যবধানে ব্রয়লার কেজিতে ১৫ ও পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে কিছুটা কমে মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকার নিচে। আর চাল, ডাল, সবজিসহ বেশির ভাগ নিত্যপণ্য দীর্ঘদিন ধরে বাড়তি দরেই স্থির রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজার, বনানী ডিএনসিসি কাঁচাবাজার, তেজকুনিপাড়াসহ কয়েকটি বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি…

আরও পড়ুন

সব ভুলে বিশ্বকাপের আগেই এক হলেন সাকিব-তামিম!

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল৷ বিশ্বকাপ দলে তামিমের না থাকার পেছনে অনেকের কাঠগড়ায় সাকিব। যদিও দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে…

আরও পড়ুন

খালেদা জিয়ার বয়স আশির ওপরে, এত কান্নাকাটি করে লাভ নাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনি তো সময় হয়ে গেছে। তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে সোমবার (৩ অক্টোবর) আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব…

আরও পড়ুন

বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে, আমেরিকা এটাই চায়: মিলার

বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এমন কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতাদের নির্বাচন করতে পারে, যুক্তরাষ্ট্র কেবল এটাই নিশ্চিত করতে চায়। সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিনের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায়…

আরও পড়ুন