সাজেকে জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
নজর২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী জীপ এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত হয়েছেন ২ জন। বুধবার (২৮ অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী মোঃ জামিল (২২), মোঃ মোরশেদ কবির শোভন (২৪) নামের দুই পর্যটক। তারা দুইজনের গ্রামের বাড়ি…
