Home দেশের খবর রায়হান হ;ত্যা: আদালতে সা;ক্ষী দিলেন বন্দরবাজার ফাঁড়ির তিন পুলিশ

রায়হান হ;ত্যা: আদালতে সা;ক্ষী দিলেন বন্দরবাজার ফাঁড়ির তিন পুলিশ

0
118

আবুল হোসেন, সিলেট- সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নি’র্যাতনে রায়হানের মৃ’ত্যুর ঘটনার রাতে ফাঁড়িতে দা’য়িত্বরত তিন পুলিশ কনস্টেবল শামিম, সাইদুল ও দেলোয়ার ১৬৪ ধা’রায় আদালতে সা’ক্ষী দিয়েছেন।

 

আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা আড়াইটায় এই তিনজনকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলা হলে তারা ওই রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ দেন এবং আদালত তা রে’কর্ড করেন।

 

তবে তারা তিনজন রায়হান হ’ত্যায় সাময়িক ব’হিস্কৃত বা প্রত্যা’হারকৃত চারজনের মধ্যে কেউ নন। ওই রাতের ঘটনার সা’ক্ষী হিসেবে তাদের ব’ক্তব্য রে’কর্ড করতে তিনজনকে আদালতে তোলেন মা’মলার বর্তমান ত’দন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। তবে আজ পিবিআই এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

এর আগে গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নি’র্যাতনে রায়হানের মৃ’ত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বর’খাস্ত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অন্য তিনজন হলেন- কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাস।

 

একই সঙ্গে তিন পুলিশ সদস্যকে প্রত্যা’হারও করা হয়েছে। প্রত্যা’হা’রকৃত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন। তবে যে তিনজনকে আদালতে তোলা হয়েছে তারা কেউই বর’খাস্ত বা প্রত্যা’হার নন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here