গলায় খেজুর আটকে প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে যাওয়ার দুই দিন পর মনজিল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। গত শুক্রবার শিশুটির গলায় খেজুর আটকে গিয়েছিল। রবিবার (০২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান। মনজিল মিয়া গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে। স্থানীয় পপুলার মডেল কিন্ডারগার্টেন স্কুলের…
