রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে রিভানা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিহতের স্বামী মমদল মিয়া।

বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল থেকে পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয় ওই নারী। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালকও। পরে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারীর মৃত্যু ঘোষণা করেন। নিহত নারীর স্বামী মমদল মিয়া মেডিকেলে চিকিৎসাধীন। নিহত নারীর বাড়ি দিনাজপুর জেলার খালিবপুর নবাবগঞ্জ। এসময় ঘাতক ট্রাককে আটক করে পুলিশ।

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাককে আটক করা হয়েছে। ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *