রংপুরে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: সদরের ফতেপুর ভুরারঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। এসময় নগদ ৪২ হাজার টাকাসহ একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়। যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৩-০১৫৮।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের কর্মকর্তারা ফতেপুর ভুরারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় একটি মালবাহী ট্রাক তল্লাশী করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১২ হাজার পিস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর সদরের ফতেপুর ভুরারঘাট এলাকার মৃত আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএম চর ছৈয়্যার ঘোনা গ্রামের হাকিম আলীর ছেলে ইদ্রিস আহমদ ও একই জেলার চকরিয়া উপজেলার বিএম চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মামুন মিয়া রংপুর নগরীর তাজহাট থানাধীন মর্ডাণ মোড় মসজিদপাড়ার মহাম্মেল মিয়ার ছেলে সৈকত মিয়া।

মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের বিভিন্ন বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের একটি দল অভিযান চালায় সদর উপজেলার ফতেপুর এলাকায়। এসময় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *