রংপুরে ১০৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট রংপুর: রংপুর র‌্যাব ১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ তিলাই পাড়া বটতলা গ্রাম থেকে ১০৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

তার নাম মোঃ সফর আলী, পিতা-মৃত আব্দুস সুবহান, ঠিকানা দক্ষিণ তিলাই পাড়া, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সহকারি পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশীর আহাম্মেদ।

র‌্যাব জানায় বৃহসপতিবার রাতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের উপর জানতে পারে দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে ভুরুঙ্গামারী থানার দক্ষিন তিলাইপাড়া গ্রামের জনৈক মোঃ ইউসুফ আলী, পিতা-মৃত আজিমুদ্দিন এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অবস্থান করছে।

এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ১০৯৫ পিস ইয়াবাসহ মাদক সফর আলীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় অপর মাদক ব্যবসায়ী মোঃ আলম হোসেন কৌশলে পালাইয়া যায়।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সফর আলী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *