শ্রীমঙ্গলে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে দুই আসামি নিহত
অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শনিবার রাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের আব্দুল আহাদ নাইছ মিয়ার ছেলে তোফায়েল মিয়া (৩৫) ও একই উপজেলার জগনশালা গ্রামের মৃত মনির মিয়ার ছেলে শহীদ মিয়া (৪০)। পুলিশ জানায়, নিহত দুইজন কমলগঞ্জে ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার আসামি। উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি…
