রাতে আবাসিক হোটেলে গিয়ে ধরা ৯ তরুণ-তরুণী

নজর২৪, সিলেট- সিলেট নগরের আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করা হয়।

 

এসময় হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভনে তরুণীদের হোটেলে এনে যৌ ন কর্মে বাধ্য করতো।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় বুধবার হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক সবার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *