অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শ্রীমঙ্গলে ক্রমশ তাপমাত্রা কমছে। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। সকালে ও রাতে কন কনে শীত অনুভুত হচ্ছে। সেইসাথে কুয়াশাও পড়ছে। সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকায় শীতের আমেজ বেশী দেখা যাচ্ছে
সোমবাব দিবাগত রাতে শ্রীমঙ্গলের সর্বত্র কনকনে ঠাণ্ডা অনুভুত হয়েছে । শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, কার্তিক শেষে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা জেঁকে পারে। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে।
