Home দেশের খবর ১০৩ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা এসপির

১০৩ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা এসপির

0
543

ময়মনসিংহ: শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকায় পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাসুম আহাম্মদ ভূঞা।

গৌরীপুর থানার উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শহীদ হারুন পার্কে বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে ১৯৫ জন রিক্রুট করা হবে।’ কেউ যদি আর্থিক প্রলোভন, ঘুষ ও দুর্নীতির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পুলিশে জানানোর কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, গৌরীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখানে এসপি সাহেব ও ওসি সাহেব আছেন। আমাদের দলের ভেতর যদি হানাহানি-মারামারি হয়, কাউকে ছাড় দেবেন না। আইনানুগভাবে যে অপরাধী হবে, তার ব্যাপারে ব্যবস্থা নেবেন।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শফিকুল ইসলাম হবি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here