নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলো যুবক!

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে মিসকিন (৩৫) নামের এক যুবক নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। মিসকিন ওই গ্রামের টগর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসীরা জানান, এক ছেলে ও এক মেয়ের জনক মিসকিন দীর্ঘদিন থেকে গাঁজা সেবন করে অনেকটা হিতাহিত জ্ঞানশূন্যের মধ্যে জীবনযাপন করে আসছে। অপরদিকে তার সংসারের আর্থিক অবস্থাও স্বচ্ছল নয়। বিভিন্ন কারণে বিবাহের পর তার স্ত্রীর সাথে ২/৩ বার বিবাহ বিচ্ছেদ ঘটলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী পুনরায় তার সংসারে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত কারণে নেশাগ্রস্ত মিসকিন বাড়ির পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে নিজেই।

পরে সন্ধ্যার আগ মুহূর্তে মিসকিন বাড়িতে গেলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে রক্ত ঝরতে দেখে। প্রথমে পরিবারের লোকজন মনে করে কোনো আঘাতের কারণে রক্ত ঝরছে। পরে তারা বিষয়টি টের পেয়ে মিসকিনকে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পুরুষাঙ্গ কর্তনের বিষয়ে সুনির্দ্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিসকিনের নিজ বাড়ি ও তার শ্বশুর বাড়িতে খোঁজ নিয়েছি। মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *