গোপালপুর হানাদারমুক্ত দিবস পালিত
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নানা আয়োজনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।…
