Home দেশের খবর ঢাকা ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার থেমে থেমে যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার থেমে থেমে যানজট

0
65

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা আড়াই ঘন্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঘনকুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এসময় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

 

তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।

 

এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা। এ ভোগান্তির শিকার হয়েছে সবজি ভর্তি ট্রাকগুলো। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।

 

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে সাড়ে ৩টার দিকে এক ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পরে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে ধীর গতিতে যানচলা শুরু হয়েছে। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here