গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরি থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের (ব্যবস্থাপনা) ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তাদের চাকরিচ্যুত করা হবে। শনিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও…
