ঢাকায় বসে ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত বোধগম্য নয়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো নৈরাজ্য বা সহিংসতা হয়নি। ঢাকায় বসে ফুটেজ দেখে নির্বাচন কমিশনের (ইসি) ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত বোধগম্য নয়।

তিনি বলেন, কোনো ভোট কেন্দ্রে ন্যূনতম মারামারিও হয়নি। তারপরে প্রথমে কিছু কেন্দ্রে ভোট স্থগিত করে আবার সব কেন্দ্রে স্থগিত। এরপর নির্বাচন কেন স্থগিত করা হলো? কেন এই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ ইসি স্থগিত করলো সেটি আমাদের কাছে স্পষ্ট নয়।

বুধবার দুপুরে ঢাকায় বসে গাইবান্ধার ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিওতে নানা অনিয়ম দেখে সিইসি কাজী হাবিবুল আউয়াল এই উপ-নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান।

তার এই সিদ্ধান্তের পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান হানিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *