তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে থেকে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বুথের দায়িত্ব থাকা শেখ মো. হাসান মেহেদী। সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে…

আরও পড়ুন

কানাডায় টিভি ক্যামেরায় ধরা পড়ল বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার খুনি কানাডায় আত্মগোপনে থাকা নূর চৌধুরীকে দেখা গেছে দেশটির একটি টেলিভিশনে। তাকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি। টেলিভিশনটির অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয় বাংলাদেশ সময় শুক্রবার মধ্য রাতে। প্রতিবেদনে টরন্টোর নিজ…

আরও পড়ুন

‘এখন আর সংলাপ সম্ভব নয়’, যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিলো আ.লীগ

আগামী নির্বাচন সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। এতে বর্তমান বাস্তবতায় অর্থপূর্ণ সংলাপ সম্ভব নয় বলে জানিয়েছে ক্ষমতাসীন দলটি। শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ…

আরও পড়ুন

‘আত্মহত্যা’র হুমকি দিয়ে গ্রেপ্তার এড়ালেন তমিজি হক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিন্তু ‘আত্মহত্যা’র হুমকি দেয়ায় তমিজিকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের ১১১ নম্বর রোডে আদম তমিজি হকের বাসায় র‌্যাব অভিযান চালালে তিনি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যান র‌্যাব সদস্যরা। এদিন রাত সাড়ে…

আরও পড়ুন

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে নিম্নচাপ, ১১ জেলায় আঘাত হানতে পারে কাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এটি শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন,…

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

দেশের দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের রাজপথে কঠোর অবস্থানের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ০৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।…

আরও পড়ুন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার (১৫ নভেম্বর) ঘোষণা করা হবে। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকালে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফ করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেয়া হচ্ছে।

আরও পড়ুন

মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের জন্য ৫ কোটি টাকায় চুক্তি হয়েছে: কর্তৃপক্ষ

মেট্রোরেল! সবচেয়ে আধুনিক আর দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা। শুধু গতিই নয়, মেট্রোরেলই একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এজন্য উন্নত বিশ্বে যাত্রী পরিবহনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মেট্রোরেল। এই আধুনিক পরিবহন ব্যবস্থায় প্রবেশ করেছে বাংলাদেশও। গেল বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল যুগে প্রবেশ করে রাজধানীর পরিবহন ব্যবস্থা। প্রথমে চালু হয়ে উত্তরা থেকে…

আরও পড়ুন

কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বাংলাদেশ রেলওয়ে

সদ্য উদ্বোধন হওয়া ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। চূড়ান্ত হওয়া তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ১২৫ টাকা ভাড়ায় ২য় (সাধারণ) শ্রেনিতে যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার। অন্যদিকে এসি বার্থ (শুয়ে ভ্রমণ) শ্রেণির ভাড়া ধরা হয়েছে সর্বোচ্চ ১৭২৫ টাকা। এ রুটে ট্রেন চলাচল শুরু হবে ১ ডিসেম্বর। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি…

আরও পড়ুন

পোস্টারে পোস্টারে সয়লাব মেট্রোরেল

মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রাজধানীবাসী এখন উত্তরা থেকে মতিঝিল যেতে পারছে স্বল্প সময়েই। এ নিয়ে যাত্রীরা যেমন উচ্ছ্বসিত তেমনি মেট্রোরেলের কোচের ভিতরের পরিপাট্য ও বাহিরের নান্দনিক অবকাঠামো দেখে মুগ্ধ। অন্তত এতদিন তো তাই ছিলেন। কিন্তু দেশের আর দশটা জায়গার মতই মেট্রোরেলের অন্দরে হানা দিয়েছে পোস্টার। যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়ায়…

আরও পড়ুন