মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিভে গেল ৭ প্রাণ
নজর২৪, মানিকগঞ্জ- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।…
