মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।
সূত্র জানায় সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া ও উয়ার্শী ইউনিয়নের সাফর্তা এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে রানা খান নামক অবৈধ মাটি ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
