সোনাগাজী পৌর মেয়রের বিরুদ্ধে জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকির অভিযোগ
আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: শ্রেণি পরিবর্তন করে নিজ স্ত্রীর কাছ থেকে সাফ কবলা দলিলে ২৪ শতক জমি রেজিস্ট্রি নিয়ে ফেনীর সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে অভিনব জালিয়াতির আশ্রয় নিয়ে সরকার নির্ধারিত ৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর্থিক সুবিধা গ্রহণ করে সাব-রেজিষ্টার ও তার অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে…
