নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাবনা রেখেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা।
মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কর্মী সমাবেশে তিনি জানান, নোয়াখালীতে অধ্যাপক বেলায়েত হোসেন ও খায়রুল আনাম সেলীমকে দলের দায়িত্ব দিলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সুসংগঠিত হবে।
তেমনি ফেনীতে সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে দলের দায়িত্ব দিলে ফেনীর অপরাজনীতি বন্ধ হবে বলে মনে করেন এই মেয়র।
তিনি আরও বলেন “জননেত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো ম্লান হচ্ছে কতিপয় দুর্নীতিবাজ রাজনৈতিক নেতার কারণে। একমাত্র শেখ হাসিনাই পারবেন এসব থেকে মুক্তি দিতে”।।
