Home দেশের খবর চট্টগ্রাম আমি ফাঁ’সির মঞ্চে যেতেও প্রস্তুত আছি: জুনায়েদ বাবুনগরী

আমি ফাঁ’সির মঞ্চে যেতেও প্রস্তুত আছি: জুনায়েদ বাবুনগরী

0
108

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। নাস্তিকরাই সরকারকে আমার বিরুদ্ধে ভুল বোঝায়। আমি সত্য কথা বলে ফাঁ’সির মঞ্চে যেতেও প্রস্তুত আছি।

 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বাহারউল্লাপাড়া জলদী দারুল কারীম মাদ্রাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে বুধবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আবু জাহেল, আবু লাহাব বিশ্বের সেরা সন্ত্রাসী। তারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে। হক কথা বলার কারণে হযরত সোমাইয়াকে (র.) তারা গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করেছে। হক কথা বললে গ্রেফতার করা, মামলা করা, হুমকি-ধমকি দেয়া বাতিলদের অভ্যাস।

 

সেই আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে। ঈমানের কথা বলার কারণে আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবুও আমি হক কথা বলা থেকে এক চুল পরিমাণও পিছপা হব না।’

 

এর আগে হেফাজত আমীর দারুল কারীম মাদ্রাসার মরহুম আলহাজ আবুল কাসেম (রহ.) এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

দারুল কারীম মাদ্রাসার পরিচালক মাওলানা শফকত হোসাইনের সঞ্চালনায় তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক মাহফিলে আরও বয়ান পেশ করেন শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা কামরুজ্জামান আইয়ুবী, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মাহমুদুর রশিদ, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালেদুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here