সত্য প্রকাশ বন্ধ করলে নৈতিক পরাজয় ঘটে: কউক চেয়ারম্যান
কক্সবাজার প্রতিনিধি: সত্য প্রকাশ বন্ধ করলে নৈতিক পরাজয় ঘটে বলে মন্তব্য করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়্যারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমেদ। তিনি বলেন, ঘটনার নেপথ্য কাহিনী সামনে এনে সত্য প্রকাশ করলে সাংবাদিকদের নামে মামলা হবে, হামলা হবে। এমন কি জেলেও যেতে হতে পারে। এরপরও দুর্নীতির বিরুদ্ধে; সত্যের পক্ষ নিয়ে দেশের স্বার্থে সাংবাদিকদের লিখে যেতে হবে।…
