মাত্র কয়েক দিন বাকি কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার। তবে ইতোমধ্যে জনপ্রিয় এই খেলাকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা।
এদিকে বাংলাদেশে স্বাভাবিকভাবে আর্জেন্টিনা ও ব্রাজিল দল নিয়ে একটু বেশিই থাকে আমেজ–উত্তেজনা। দল দুটির ভক্ত-সমর্থকদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন তারকা অভিনয়শিল্পীরাও।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আর্জেন্টিনা দল সমর্থন করেন। দলটির সেরা তারকা ও ৭ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির ভক্ত তিনি।
আর্জেন্টিনা সমর্থন কেন করেন? এই প্রশ্নের উত্তরে নিপুণ বলেন, ‘ম্যারাডোনার কারণে। ছোটবেলা থেকেই ফুটবল মানে ম্যারাডোনাই দেখে আসছি। যে কারণে আর্জেন্টিনা ভক্ত আমি। সেখান থেকেই আর্জেন্টিনাকে ভালো লাগা।
তিনি বলেন, মেসি শিরোপা পাক বা না পাক আমি সব সময় আর্জেন্টিনা দল সাপোর্ট করে যাব। আসলে ছোট বেলা থেকেই আমি আর্জেন্টিনা সমর্থন করে আসছি। আমি মেসির ভক্ত।
